বৎসরান্তে
Traducido del inglés por সত্যেন্দ্রনাথ দত্ত
তীর্থরেণু
সেও তো এমনি এক বিহ্বল শ্রাবণেনব অনুরাগে ভরি’ উঠেছিল হিয়া!তব অলকের গন্ধ সন্ধ্যা-সমীরণেপান আমি ক’রেছিলু, প্রিয়া!আজিকে মাথার কেশে রচিলে আসন,দাঁড়ায়ে দেখিব শুধু, গলিবে না মন।
সেও তো এমনি এক শ্রাবণ-দিবসেমূর্ত্তিমতী দেবী বলি’ পূজেছিনু তোরে,তুমি যা পবিত্র করি’ দিতে গো পরশেবুকে তুলে নিছি তা’ আদরে।আজিকে টুটেছে প্রেম, মন উদাসীন,যতনে নাহিক ফল, সে যে প্রাণহীন।
Comentarios
Cargando comentarios…