একটি মূষিকের প্রতি

Traducido del escocés por সত্যেন্দ্রনাথ দত্ত (Satyendranath Dutta, Q7426956)

তীর্থ-সলিল

ওরে কচি! ওরে জড়সড়! নতমুখ!কত আতঙ্কে দুরু দুরু তোর বুক,অত দ্রুত আর হবেনা পলা’তেতুরিত চলি’

মারিতে ধরিতে আমি যাবনারেলাঙল তুলি’।সত্যই ব্যথা পেয়েছি পরাণে, ভাই,স্বভাবের ভাব—মানুষ তা রাখে নাই;অকারণ নয় তোর এই ভয়,—আমারে ত্রাস!ধরাচর তবু তোরি সহচর,মরণ-দাস।সংশয় নাই,—তস্কর তুমি ভাই,তা’তেই বা কি?―বেঁচে থাকা ও ত চাই;বোঝা বোঝা ধানে দু'একটি শীষ,—মাঙন এই;সবা সনে বেঁটে নেব দেব-দানতাড়াতে নেই।ছোটবাসাটি ও ভেঙে গেছে, হায়,যেটুকু আছে তা’ বাতাসে উড়ায়;নাহিও কিছুই নূতন গড়িতে,—পাতা কি ঘাস,এসে প’ল ব’লে এদিকে পোষেরশীত-বাতাস।দেখি মাঠ ঘাট হ’ল তৃণহীন,শীত ঘনাইয়া আসে দিন দিন,

ভেবেছিলি হেথা জাড়ের ক’দিনথাকিবি বেশ;দলিয়া কোটর লাঙল কঠোরগেল রে শেষ!ওই অতগুলি তৃণ, পাতা, লতা,কত শ্রমে কেটে এনেছিলি হেথা;ফলে হ’লি দূর,—নাহি আর তোরঘর দুয়ার,সহিতে বিধন শিলা-বরিষণ,হিম, তুষার।একা তুই ন’স্ দেখ্‌রে ইঁদুর,কল্পনা যা’র হ’য়ে গেছে চূর,ইঁদুর নরের অনেক মানসইহয় বিফল;সুখ আশা হায়, পিছে রেখে যায়ব্যথা কেবল।তবু আছ বেশ, মোর তুলনায়,শুধু অনুভব,—আছ যে দশায়,হায় রে মোরা যে পিছে দেখি ঘোরঘটনা চয়;সমুখে দেখি না,—শুধু অনুমান,—তা’তেও ভয়!

বার্ণ্‌স

Comentarios

Cargando comentarios…