বৃক্ষ-বাটিকায়

তীর্থরেণু

ঘিরেছে গৃহটি মোর পল্লব-সাগরে,—নহে সে নিজ্জীব কিবা বৈচিত্র্যবিহীন;পাণ্ডু শ্যাম তিন্তিলী সে হেথা শোভা করেঘন শ্যাম আম্রকুঞ্জে রহিয়া নিলীন;ধূসর স্তম্ভের মত মাঝে মাঝে তাল;নীরব ঝিলের তীরে বিপুল শিমুল,—সুপ্ত দেশে তুরী যেন বাজায় করালশ্যামবনে লালে লাল ফুটাইয়া ফুল।পূর্ব্ব ভাগে বেণু-বন, শোভা তার সাঁঝে,—ওঠে যবে চারু চাঁদ পত্র-অন্তরালে,

শুভ্র শতদল যবে সরোবর মাঝেরৌপ্য পাত্রে পরিণত, চারু ইন্দ্রজালে!মুরছিতে চাহে মন মৌন সুষমায়,আদিম নন্দন বনে আঁখি ডুবে যায়।

Comentarios

Cargando comentarios…