মানব সন্তান

Traducido por সত্যেন্দ্রনাথ দত্ত

তীর্থ-সলিল

যত্নে রেখ এই ক্ষুদ্র মানব সন্তানে,ক্ষুদ্র,— তবু অন্তরে সে ধরে বিশ্বম্ভরে;শিশুরা জন্মের আগে রশ্মিরাশিরূপেচঞ্চল পুলকভরে ফিরে নীলাম্বরে।আসে তা’রা আমাদের অন্যায়ের দেশে,বিধাতা পাঠান শুধু দিন দুই তরে;

শিশুর অস্পষ্টভাষে তাঁরি বাণী ফুটে,ক্ষমার বারতা তাঁর শিশু-হাসে ক্ষরে।তা’দের সে স্ফূর্ত্তি ভাতে আমাদের চোখে,স্বর্গ কাঁদে শিশু যদি কাঁদে গো ক্ষুধায়;আনন্দে তা’দের যে গো চির-অধিকার,তা’রা ব্যথা পেলে বিশ্ব কাঁদে যাতনায়।নির্ম্মল সে ফুলদলে রস যদি মরে,—বিশ্বজনে পরশে তবে সে অপরাধ;মানুষের ঘরে, মরি, দেবতা বিহরে!হায় রে, নিগূঢ় নভস্তলে বজ্রনাদ—জাগে,— যবে ভগবান ফিরেন খুঁজিয়াসেই সব শিশু,— হায়, যা’রা ধরাতলেএসেছিল একদিন দেবতার সাজে,—এবে যা’রা ছিন্নবাসে,— সিক্ত অশ্রুজলে।

Comentarios

Cargando comentarios…