বসন্তে অশ্রু

Traducido por সত্যেন্দ্রনাথ দত্ত

তীর্থরেণু

নব বসন্ত ডাক দিয়ে গেছে।দুয়ারে দুয়ারে, হায়,নব বধূ তাই এসে দাঁড়ায়েছেআধ খোলা জানালায়।জরিতে জড়িত নীল রেশমেরবসনে ঢেকেছে কায়া,ললাটে এখনো চিহ্ন পড়েনিনয়নে পড়েনি ছায়া;

সহসা বাতাস বয়ে নিয়ে এল।উতলা ফুলের বাস,সহসা তাহার মন উথলিয়াপড়িল গো নিশ্বাস!রণচণ্ডীরে যে ধন সঁপেছে,—যা’ দিয়েছে কীর্ত্তিরে,—তাহারি লাগিয়া বিহ্বল হিয়া,—নয়ন ভরিছে নীরে।

Comentarios

Cargando comentarios…