সঙ্গীত-মিস্ত্রির নিবেদন

Traducido del inglés por সত্যেন্দ্রনাথ দত্ত (Satyendranath Dutta, Q7426956)

তীর্থরেণু

ইংলণ্ড্‌! ইংলণ্ড্‌!সিন্ধুর প্রহরী!রাষ্ট্রের স্রষ্টা!মানুষের ধাত্রী!

সঙ্গীত শুনিবারঅবসর আছে কি?—সঙ্গীত-মিস্ত্রিরঅপরূপ কীর্ত্তি?গোলমাল দিনরাত,কেমনে বা শুনিবে?নানা দলে কলহেরচীৎকার তুলিছে;—ভিক্ষুক ক্ষুধিত,খনিজীবি খুসী নয়,‘শ্রম’ নামে রাক্ষসবন্ধনে অস্থির।তবু, কবি-কর্ম্মকারেদের নেহায়েপড়িতেছে হাতুড়ি,—গড়িতেছে ছন্দ;—তন্ময় মুখ সব,উজ্জল, রক্তিম,হাপরের তাপে, হায়,ঝলসায় চক্ষু!সত্য কি?—শুনিছ?তুমি সব দেখিছ?

তবে বুঝি নয় ইহাপণ্ড ও নিষ্ফল।ওগো এই সঙ্গীত-অনুরাগ, মানবেরস্বভাবেতে, শাশ্বতরহিয়াছে লগ্ন,—জীবনের খাদ্যেপ্রণয়ের পানীয়েপুষ্ট সে, হৃষ্ট সেমৃত্যুর অতীত।বিশ্বের সুগভীর।মর্ম্মেতে ভিত্তি,যমজ সে নিখিলেরসকলের সঙ্গে;শুধু তাই? কিবা এইপ্রকৃতির তত্ত্ব?ছন্দে সে প্রকাশেরনিরবধি চেষ্টা!তরুলতা-পুষ্পে,তারা—উদয়ান্তে,নদী—ভাঁটা জোয়ারেসঙ্গীতে বেপমান!

রাজরাজ ব্রহ্মণকবিদের জ্যেষ্ঠ,তাঁরি মহাছন্দেচরাচর চলিছে।তাই কহি, বিদ্রুপকবিতারে করো না,মা আমার! মা আমার!মানবের ধাত্রী!ধনজন, বৈভব,সবই ক্ষণভঙ্গুর,ছেড়ে যায় লক্ষ্মী,ধ্রুব শুধু বাণী গো!গান ঘিরে রাখে সব,গান কভু মরে না,মানুষ রচিবে গানশুনিবে তা’ মানুষে।সৃষ্টির একতানসঙ্গীত যতদিনঝরি’ ঝরি’ অবিরামনাহি হয় নিঃশেষ,ততদিন আমরাওতারি সাথে গাহিব;

যে গানের ছন্দেনর্ত্তিত বিশ্ব!

তবে, কবি-কর্ম্ম-কার দিক্ কবিতায়উপহার তোরে গো!মানবের ধাত্রী!বয়সের চিহ্নমুখে তোর পড়িছে,স্বপ্নের মত ছায়সময়ের ছায়া গো।গান সেই ঔষধ—যাহে ফিরে যৌবন,উৎস সে নবতার,প্রভাতের নির্ঝর।তাঁতশালে জগতেরভাগ্য তো বুনিছ;—শ্রম লঘু হয় কিসেগান নাহি গাহিলে?ভেবেছ কি দুনিয়ায়সার শুধু খাটুনি?পূজিবার,—বুঝিবারআছে শোভা, হর্ষ;

কবি নহে তুচ্ছ,হীন নহে কবিতা,মা আমার! মা আমার!মানবের ধাত্রী।

Comentarios

Cargando comentarios…