সন্ধ্যার পূর্ব্বে

Translated from English by Satyendranath Dutta

তীর্থরেণু

ওগো! দিনের নাবাল ভুয়ে,আর রজনীর এই পারে,কিছু ধরিয়া পাইনে ছুঁয়েআঁখি ডুবে যায় একেবারে;ছায়া মোলায়েম, আলো মৃদু,পড়ে পথে ঘাটে নুয়ে নুয়ে;—রবি ছড়িয়ে গেছে যে সীধু,বাদল যে ফুল গিয়েছে থুয়ে।

এই নিভৃত নিমেষ গুলিসে কি বৃথাই বহিয়া যাবে?মরণ আছে যে নয়ন তুলি’,—শেষে প্রেমের অযশ গা’বে?তবে ফুলেরা দেখুকু, অয়ি!এই ভরা প্রেম নিমেষের,ওগো ভালবাসা হ’ক জয়ীআজ মরণের 'পরে ফের।

Comments

Loading comments…