প্রেমের সুখ দুঃখ
Translated from English by Satyendranath Dutta
তীর্থ-সলিল
প্রেম রাখিল মাথাটি তা’রকাঁটায় ভরা গোলাপ শেষে;—ঠোঁট দু’টি তার শুকিয়ে এল,আঁখির পাতা উঠ্ল ভিজে।সঙ্গীহারা শিথানে তা’রভয় ভাবনা রইল ঘিরে;তিলে তিলে পোহায় নিশি,ঊষায় ধরা হাসে ফিরে;ঊষার সাথে হরষ এসেচুমিল সেই মুখটি ধীরে,ভয় ভাবনা গেলেন সরেছিলেন যাঁরা শিথান ঘিরে!
আঁখিতে তা’র ফুট্ল আলো,ঠোঁটে ঊষার হাসি-রাশি;নিশায় বিষাদ রাজ্য করুক্ঊষা ফিরে আন্বে হাসি!সুইন্বার্ণ
Comments
Loading comments…