শিশু
Translated from English by Satyendranath Dutta
তীর্থ-সলিল
খোকা! দেখ ফুল!খোকা দেখে এর চেয়ে ভাল ঢের,—সুখের স্বপন হ’তেও মোহন,দেখে ছবি জুল্জুল্!খোকা, শোনো গান!খোকা জানে এর চেয়ে ভালো ঢের,যতই শোনাক্ ও গানের চেয়েমধুর পাখীর তান।খোকা, দেখ চাঁদ!চাঁদেরে আকাশে দেখে খোকা হাসে,আলোয় সে দেয় ভালবাসা কত,—নিশির মিটায় সাধ।খোকা, দেখ ঢেউ!
আহা কচিমুখ হ’ল উৎসুক;দুধের ছেলের গম্ভীর ছবিদেখিবি কি তোরা কেউ?খোকা, দেখ তারা!খোকা তোলে হাত; হায় উন্মাদ,যা’ কিছু শোভন তাহাতেই দাবী?এ কি গো তোমার ধারা?খোকা, ঘড়ি বাজে;খোকা ঢুলে ঢুলে পড়ে বাহুমূলে,জড় হ’য়ে এল পাপুড়ি ফুলেরপত্রপুটের মাঝে!কিরণ-কুসুম! খোকা!শুধু সুস্বপন দেখ তুমি ধন!যে অবধি রাত না হয় প্রভাতনা ফুটে অরুণ-লেখা।
Comments
Loading comments…