মাতালের যুক্তি

Translated by সত্যেন্দ্রনাথ দত্ত

তীর্থ-সলিল

কালো মাটি কালো মেঘের ভাঁটিতেচোঁয়ানো খাঁটিটি খায়!গাছ পালা গুলো তা’রি পাত্রেরএকটু প্রসাদ পায়!সাগর দিব্য প্রভাতে প্রদোষে,নদীর মদিরা বসে বসে শোষে!আকাশে সূর্য্য সাতটা সাগরএকাই শুষিতে চায়!দিন বুঝে বুঝে ক্রমে ক্ষীণ চাঁদ,রবির ভাণ্ডে দিয়ে বসে হাত!বল দেখি তবে আমারেই সবেকেন বা দূষিছে হায়!

Comments

Loading comments…