প্রথম খণ্ড — ঊনবিংশ পরিচ্ছেদ
“দড় বড়ি ঘোড়া চড়ি কোথা তুমি যাওরে।”“সমরে চলিনু আমি হামে না ফিরাও রে।হরি হরি হরি হরি বলি রণরঙ্গে,ঝাঁপ দিব প্রাণ আজি সমর তরঙ্গে,
তুমি কার কে তোমার, কেন এসো সঙ্গে,রমণীতে নাহি সাধ, রণজয় গাওরে।”
২
“পায়ে ধরি প্রাণনাথ আমা ছেড়ে যেওনা।”“ওই শুন বাজে ঘন রণজয় বাজনা।নাচিছে তুরঙ্গ মোর রণ করে কামনা,উড়িল আমার মন, ঘরে আর রব না,রমণীতে নাহি সাধ রণজয় গাওরে।”
Comments
Loading comments…