দ্বিতীয় খণ্ড — দ্বিতীয় পরিচ্ছেদ

“দড় বড়ি ঘোড় চড়ি কোথা তুমি যাও রে।”

“সমরে চলি আমি হামে না ফিরাও রে।হরি হরি হরি হরি বলি রণরঙ্গে,ঝাঁপ দিব প্রাণ আজি সমর তরঙ্গে,তুমি কার কে তোমার, কেন এসে সঙ্গে,রমণীতে নাহি সাধ, রণজয় গাও রে।”

২

“পায়ে ধরি প্রাণনাথ আমা ছেড়ে যেও না।”

“ওই শুন বাজে ঘন রণজয় বাজনা।নাচিছে তুরঙ্গ মোর রণ করে কামনা,উড়িল আমার মন, ঘরে আর রব না,রমণীতে নাহি সাধ রণজয় গাও রে।”

Comments

Loading comments…