তৃতীয় খণ্ড — অষ্টম পরিচ্ছেদ
পরাণ না গেলো।যো দিন দেখনু সই যমুনা কি তীরে,গায়ত নাচত সুন্দর ধীরে ধীরে,ওঁহি পর পিয় সই, কাহে বারি তীরে,জীবন না গেলো?ফিরে ঘর আয়নু, না কহনু বোলি,তিতায়নু আঁখিনীরে আপনা আঁচোলি,যব কাঁদনু লাগি সই, কাহে না পরাণি,তই ক্ষণ না গেলো?শুননু শ্রবণ পথে মধুর বাজে,রাধে রাধে রাধে রাধে বিপিন মাঝে,যব শুননু লাগি সই, সো মধুর বোলি,জীবন না গেলো?ধায়নু পিয়সই, সোহি উপকূলে,লুটায় কাঁদি সই শ্যাম পদ মূলে,সোহি পদ মূলে রই, কাহেলো হামারি,মরণ না ভেল?
Comments
Loading comments…