দ্বিতীয় খণ্ড — তৃতীয় পরিচ্ছেদ

চরণ তলে দিনু হে শ্যাঁম পরাণ রতন।দিবনা তোমারে নাথ মিছার যৌবন॥এ রতন সমতুল, ইহা তুমি দিবে মূল,দিবানিশি মোরে নাথ দিবে দরশন॥

সাধের তরণী আমার কে দিল তরঙ্গে।কে আছে কাণ্ডারী হেন, কে যাইবে সঙ্গে॥

“ভাসল তরি সকাল বেলা, ভাবিলাম এ জল খেলামধুর বহিবে বায়ু ভেসে যাব রঙ্গে।গগনে গরজে ঘন, বহে খর সমীরণ,কূল ত্যজি এলাম কেন? মরিতে আতঙ্গে॥”

“মনে করি কূলে ফিরি, বাহি তরি ধীরি ধীরি,কূলেতে কণ্টক তরু, বেষ্টিত ভূজঙ্গে।”

“যাহারে কাণ্ডারী করি, সাজাইয়া দিনু তরি;সে কভু দিল না পদ; তরণীর অঙ্গে॥”

Comments

Loading comments…