একাদশ সংখ্যা

কমলাকান্ত — কমলাকান্তের দপ্তর

জয় জয় জয় জয়া জয়দাত্রি।জয় জয় জয় বঙ্গ জগদ্ধাত্রি॥জয় জয় জয় সুখদে অন্নদে।জয় জয় জয় বরদে শর্ম্মদে॥জয় জয় জয় শুভে শুভঙ্করি।জয় জয় জয় শান্তি ক্ষেমঙ্করি॥দ্বেষকদলনি, সন্তানপালিনি।জয় জয় দুর্গে দুর্গতিনাশিনি॥জয় জয় লক্ষ্মি বারীন্দ্রবালিকে।জয় জয় কমলাকান্তপালিকে॥জয় জয় ভক্তিশক্তিদায়িকে।পাপতাপভয়শোকনাশিকে॥

মৃদুল গম্ভীর ধীর ভাষিকে।জয় মা কালি করালি অম্বিকে॥জয় হিমালয় নগবালিকে।অতুলিত পূর্ণচন্দ্র ভালিকে॥শুভে শোভনে সর্ব্বার্থসাধিকে।জয় জয় শান্তি শক্তি কালিকে।জয় মা কমলাকান্তপালিকে॥নমোস্তু তে দেবি বরপ্রদে শুভে।নমোস্তু তে কামচরে সদা ধ্রুবে॥ব্রহ্মাণীন্দ্রাণি রুদ্রাণি ভূতভব্যে যশস্বিনি।ত্রাহি মাং সর্ব্বদুঃখেভ্যো দানবানাং ভয়ঙ্করি॥নমোস্তু তে জগন্নাথে জনার্দ্দনি নমোস্তু তে।প্রিয়দান্তে জগন্মাতঃ শৈলপুত্রি বসুন্ধরে॥ত্রায়স্ব মাং বিশালাক্ষি ভক্তানামার্ত্তনাশিনি।নমামি শিরসা দেবীং বন্ধনোস্তুবিমোচিতঃ॥

Comments

Loading comments…