অন্নপূর্ণা সৈন্য বর্ণন

মানসিংহ

ধূধূ ধম ধম, ঝমক ঝমক ঝমক ঝম, ঘন২নৌবত বাজে। ঝাঁগড় ঝাঁগড়, গড় গড় গড়গড়, দগড় রগড় ঘন ঝাঁজে। হান হানহাঁকা শত শত বাঁকা, বাঁক কটার বিরাজেকত কত হাজী, কত কত কাজী, ধাইলছাড়ি নমাজে॥ বড় বড় দাড়ী চামরঝাড়ী, গোঁফ উঠে শির তাজে॥ গোলাধম ধম, গোলী ঝম ঝম, গম গম তোপআবাজে॥ ঝন ঝন ঝনন, ঠন ঠন ঠনন

বরি খতবরকন্দাজে। পদ নখ হননে,বধিছে যবনে, খগগণ যেমন বাজে॥ মা-রিয়া লাথী, বধিছে হাতী, ঘোড়া অনলেভাজে। শোণিত পানা, সহিতে দানা চ-র্ব্বই যেমন লাজে॥ ভৈরব লম্ফে, ধরণীকম্পে, বাসুকি নতশির লাজে। ভারতকাতর, কহিছে মুরহর, রিপুবর করঅব্যাজে॥ ধ্রু॥

Comments

Loading comments…