মানসিংহের যশোর যাত্রা
মানসিংহ
ধাঁ ধাঁ গুড় গুড় বাজে নাগারা। বাজে রবাবমৃদঙ্গ দোতারা॥ পয়দল কলবল, ভূতলটলমল, সাজল দলবল অটল সোয়ারা।দামিনী তক তক, জামকী ধক ধক, ঝকমক চক মক খর তর বারা॥ ব্রাহ্মণ রজ-পুত, ক্ষত্রিয় রাহুত, মোগল মাহুত রণঅনিবারা। ভাঁড় কলাবত, নাচত গায়ত,ভারত অভিমত গীত সুধারা॥ ধ্রু॥
Comments
Loading comments…