আর খুঁজিনে

পঞ্চক মালা

আর খুঁজিনে সুখের ঝরা, ভোরের আলো, সাঁঝের ছায়ায়।উৎস গেছে খুলে বুকে তোমার হাসি তোমার মায়ায়।তোমার আঁখির দৃষ্টি পড়ে,—আর ডরিনে বর্ষা ঝড়ে;যাক না শরৎ, যাক্‌ বসন্ত, চাইনে তৃপ্তি ফুলে, হাওয়ায়।তোমার নামে প্রাণের পরেবহে সমীর, পুষ্প ঝরে;তোমার প্রীতির চাঁদ মাখানো শিশির জলে আমায় নাওয়ায়॥

Comments

Loading comments…