উড়্ব আমি
পঞ্চক মালা
উড়্ব আমি আকাশপথে, তোমায় বুকে জড়িয়ে।হ’লে ক্লান্তি, ভাঙ্গ্ব শ্রান্তি মেঘের উপর চড়িয়ে।যায় না সেথা পাপের দৃষ্টি,বৃষ্টি-ধারে ধূলা ধোয়া;শূন্যতলে, মেঘের কোলে,বহে কেবল শীতল হাওয়া;(মোরা) সেই আকাশে, সেই বাতাসে থাক্ব পাখা ছড়িয়ে।নেয়ে-ধুয়ে জলের কণায়—জলদেরি চাপে গো, — —শুকিয়ে নেব আবার পাখাউর্দ্ধপথের তাপে গো।(তথা) খেল্ব কত আলোর খেলা, কিরণ মাঝে গাড়িয়ে।
Comments
Loading comments…