ঋষি

পঞ্চক মালা

প্রশান্ত অন্তরে বসি, হে ঋষিপ্রবর,অফুরন্ত ক্লান্তি-হীন উদ্যত উদ্যমেকি ফুল্ল জ্ঞানের পুষ্প বিকশি’ সুন্দর-সে ফুলে অমৃত-পান করিছ সংযমে।ভোগ-সুখ তুচ্ছ করি, নিত্য চিত্ত ভরিঅক্ষয় অমূল্য নিধি করিছ সঞ্চয়।সে রত্ন যতনে তুলি’ দিলে উপহরি;ধন্য তাহে জন্মভূমি। তুমি বিশ্বময়ঘোষিলে দেশের খ্যাতি, আলোকি’ কিরণেঅতীত বিস্মৃত তার গৌরব অমল।ক্ষুদ্র এই স্তুতি-পুষ্প লবে কি চরণে?এ নহে সুরভি-স্নাত প্রফুল্ল কমল।কৃপা করি উপহার লইলে বহিবঅসীম আনন্দ প্রাণে, চরণে নমিব।

Comments

Loading comments…