কাল দুটি তারা
পঞ্চক মালা
সে চোখের কাল দুটি তারা!সেই চমক্ভরা উজল্ চোখের কাল দুটি তারা!দুটি কি পাখীর ছানা,ছড়িয়ে কোমল্ ডানা—সঘনে পাতায় দোলে দিচ্চে পাখা নাড়া?নয়নের রেখার ঘেরেঝলকে নেচে ফেরে;গায়ে কি বস্বে উড়ে? পোষা পাখী তারা?যখনি ভুলি’ নাচে—খাঁচাটি পাতি কাছে,বসে সে উঁচু গাছে! বনের পাখীর বাড়া!ডেকে গায় কভু ছলে,—নীরবে কথা বলে।এগুলেই পাতার আড়াল! পাইনে কোনো সাড়া।
Comments
Loading comments…