কেন এত ভাব্‌না

পঞ্চক মালা

কেন এত ভাব্‌না রে ভাই? দুঃখ তোমার থাক্‌বে না।গড়িয়ে পড়ুক্‌ অশ্রু যতই, একটা দাগও লাগ্‌বে না।জাগ্‌ছে ব্যথা মাথা তুলে—বাঁধন্‌ ভেঙ্গে বুকের কুলে?ব্যথার-বেথী তোমায় ছুঁলে, আর সে ফিরে জাগ্‌বে না।বসন্ত যে সবার তরে—ঘুরে আসে পরে পরে;—তোমার ঘরেও আস্‌বে; শুধুই নিদাঘ তোমায় তাপ্‌বে না।দুঃখ, বিষাদ, যাবেই যাবে;খোঁজ যারে, পাবেই পাবে;গলা-ভরা সাধাসুরে বারেক্‌ তারে ডাক্‌ দেনা!কোথায় সে জন, পাওনা ভাবি’?(ওই) আসছে নিয়ে সোণার চাবি,—খুল্‌বে বুকের রুদ্ধ তালা, বন্ধ করেই রাখ্‌বে না।

Comments

Loading comments…