খেয়াল
পঞ্চক মালা
বিশ্বখানি সৃষ্টি যাঁর, তিনি কি খেয়ালি?নহিলে কেন জগৎ ভরা কেবলি হেঁয়ালি?খেয়ালে এসে খেয়ালে যায়—সুখের পরে দুখ,ঋতুর পরে ঋতুর লীলা, যুগের পরে যুগ।
খেয়ালে গীতি গাহে ভারতী মানস-সর-মাঝে;চরণ দোলে বীণার তালে,—কমলদল নাচে।সুরের সাথে চরণ-পূত সুরভি আসে ছুটে;খেয়ালে তাই কাব্য-লীলা পুলকে ওঠে ফুটে।
Comments
Loading comments…