তাণ্ডব নৃত্য

পঞ্চক মালা

অঙ্গে বিভূতি আজিন-বসন—হেরিগো সৃষ্টি মণ্ডপে,সঙ্গে অযুত ভূত প্রেতগণ—ভৈরব নাচে তাণ্ডবে।গম্ভীর গুরু ডমরু বাজিছে,ফণী দোলে তালে উল্লাসি;নন্দীর করে পটাহে নাদিছেঃ —“বোম্‌ বোম্‌ হর সন্ন্যাসী।”

অনল-দীপ্ত দ্বাদশ সূর্য্যঊদ্ধ গগনে স্তম্ভিত;প্রবল ঝটিকা বাজায় তূর্য্য,শৈল সিন্ধু কম্পিত।বিরচি গরলে অর্ঘ পাদ্য,বাসুকি উঠিল নিঃশ্বাসি;উপছি পাতাল উঠিল বাদ্য-“জয় জয় হর সন্ন্যাসী।”

বক্ষে শঙ্কা জাগিল চকিতে,চমকে ইন্দ্র চন্দ্র;যক্ষ রক্ষ বিহ্বল চিতেভুলিল রক্ষা মন্ত্র।রচেরে স্তোত্র দেবতাবর্গ—উচ্চরে বাণী বিন্ন্যাসি’।নাচেরে রুদ্র মাতায়ে স্বর্গ;“বোম্‌ বোম্‌ হর সন্ন্যাসী।”

অগণিত লোকে বাজে বাদিত্রগরজি অধিক গারবে;দ্বিগুণিত ভূত ফণীর নৃত্য,ভীম তাণ্ডব পারবে।তুলিল গঙ্গা ফেনিল লহরীজটায় জটায় উচ্ছাসি;ঘুরিল ত্রিশূল গগন উপরি,“জয় জয় হর সন্ন্যাসী।”

আজি যে তোমার নৃত্য হেরিয়াতোমারি চরণ প্রান্তে,নাচিছে বিশ্ব, শূন্য ঘেরিয়া-আলোক বিকাশি ধান্তে।অশিব মথিয়া মঙ্গল-গাথাউঠিছে; শুনিছে বিশ্বাসী।হে শিব, সার্ব্ব, বিশ্ব-বিধাতা!“বোম বোম্‌ হর সন্ন্যাসী।

Comments

Loading comments…