দোষ নিজের নয় গো মা

পঞ্চক মালা

দোষ নিজের নয় গো মা।(আমি) খোদার খোঁদা খানায় পড়ে মারি শ্যামা।(হায়রে) সঙ্গী দোষে নাটক দেখেই পড়া আটক্‌,এবং আড্ডা ফেঁদে সেধে সা ঋ গা মা;(তাহে) হ’ল মাথা খারাপ খেয়ে পরের সরাপ;বেচ্‌তে হ’ল শেষে পুঁথি ধূতি জামা।(ওগো) ছিল না তাঁর কসুর— চাক্‌রি দিলেন শ্বশুর,কিন্তু কলম্‌পিশে আপীসেতে ঘামা—পোষাল না; ওসে পূর্ব্বজন্মের দোষেতাড়িয়ে দিল সাহেব; কুড়িয়ে নিলেন্‌ মামা।(পরে) বহু কষ্ট ভুগে দাসীর ঘরে ঢুকে,বাক্স ভেঙ্গে নিলেম্‌ সোণা রূপা তামা;(হায়রে) শীলতা ভুলি সে দিলরে পুলীশে,(পোড়া) গ্রহ-দোষে ক্ষমা করিল না বামা।(পাড়ার) সঙ্গী গুলোর দোষে, শনি গ্রহের রোষে,পূর্ব্ব জন্মের পাপে, বিধির শাপে শ্যামা,—(এখন্‌) মাথায় করে বই- তারা ব্রহ্মমই!(ভাব-) কারাবাসে এসে যা-তা ধামা ধামা।

Comments

Loading comments…