নিদাঘে
পঞ্চক মালা
আনি প্রথম-নিদাঘ-প্রভাত-তপন।চরণে,করি ভুষিত নবীন বরষ-দিবসকিরণে,—মহা রুদ্র মূরতিপ্রতিভা-শকতিজাগাও ভারতী,বঙ্গে।মধু সুরভি-গরব ভরা মধু ঋতুগিয়াছে।তার বিলাস-আলস-লুলিত পবনেকি আছে?নাহি চাহি সে তৃপ্তি;রুদ্র দীপ্তিবিকাশ গো ক্ষিতিঅঙ্গে।
জ্বালিয়া রৌদ্রে হোমের অনলদ্বিজ ও শূদ্রে দেহ গো কুশলদীক্ষাদীপিয়া প্রেরণা প্রাণের রন্ধ্রে,দেহ গো নূতন বেদের মন্ত্রেশিক্ষা।
Comments
Loading comments…