প্রার্থনা

পঞ্চক মালা

দেবি!জীবন তুচ্ছ করিতে শিখাও, জীবন করিব ধন্য।সকলের আগে সেবিতে চরণ,স্থির অনুরাগে লভিতে মরণ,সেবকবর্গ মাকারে আমারে কর গো অগ্রগণ্য।জয়-পরাজয়, মান-অপমান,না গণিয়া মনে হব আগুয়ান,তীক্ষা প্রহারে বক্ষেতে ক্ষত লভিব তোমার জন্য।শুনি পুরাকালে হইল যখনিবীরের শোণিতে সিক্ত অবনি,—কে পারে গণিতে— সে শোণিতে কত জনমিলবীর সৈন্য;আজিকে আমার রুধির ধারায়- .তোমার চরণ-তলের ধারায়দেখি জাগে কি না, লভিয়া শক্তি নবীন ভক্ত অন্য।

লভিতে শিখাও ভীষণ আঘাত,বহিতে শিখাও অসীম বিষাদ,সহিতে শিখাও ফুল্লবদনে যাতনা দুঃখ দৈন্য।বুলায়ে চরণ-ধূলি এ মাথায়,ভুলায়ে তোমার মহিমা-গাথায়,জীবন তুচ্ছ করিতে শিখাও, জীবন করিব ধন্য।

Comments

Loading comments…