শারদ প্রভাতে

পঞ্চক মালা

গিরি, বন, নদী রঞ্জিয়া রবি,ফুটায় ধরায় সুহাসি।হেরি সে ফুল্ল প্রভাতের ছবি,প্রবাসে চিত্ত উদাসী।এ প্রবাস-বাসে মানস-নেত্রেনেহারি তোমারে বঙ্গ!সমতল ভুমে ধান্যক্ষেত্রেস্নিগ্ধ উজল অঙ্গ।

২নাহিক এমন তটিনী তথায়উপলে ত্বরিত চরণা;ভূধর প্রান্তে তরুর ছায়ায়নাচে না এমন্‌ ঝরণা।নাহিক বঙ্গে নিবিড় বিজনবিশাল বনের গরিমা;তবু প্রেমভারে করি গো পূজনসে সুখ শারদ-প্রতিমা

ভূষিয়া পদ্মে কুমুদে অঙ্গসাজ গো সরাসী বঙ্গে;কাদামাখা জলে তোল তরঙ্গবঙ্গ-পাবনী গঙ্গে।দুলাও ধরণী, হরিৎ বসন,গাহ বিহঙ্গ প্রভাতে;শেফালি গন্ধে আমোদি ভবনএস উৎসব ধরাতে।

৪আজি গ্রামে গ্রামে নগরে নগরেজাগোরে সুখ আনন্দ;হেথায় পবন, বহিয়ে আনরে——দূর উৎসব-গন্ধ।রঞ্জি প্রবাস, ওগো কল্পনে,মানস-আলোক-শোভাতেবঙ্গ-মাধুরী এ দূর ভবনেবিকাশ শারদ প্রভাতে।

Comments

Loading comments…