সাজায়ে এনেছি
পঞ্চক মালা
সাজায়ে এনেছি আজি এ বিজনে তোমার পূজার ডালি।গেছে সারাদিন সেধে সাধনায়,পোহাল যামিনী কেঁদে বেদনায়;(সেই) দিবসের শ্বাস, নিশার অশ্রু, এস গো চরণে ঢালি।সুরভিত ধামে পুড়িছে কামনা,প্রদীপ্ত শিখায় জুলিছে ভাবনা,(মম) তাপস মানস জাগিছে দীর্ঘ জাগরণ-ব্রত পালি।আজি এ নিভৃতে তোমার পূজায়লহ সুখ দুখ বোঝায় বোঝায়;(তব) চরণ-প্রান্তে ঢালিয়া সকলি হৃদয় করিব খালি।
Comments
Loading comments…