সুখের ভরা বহিয়া
পঞ্চক মালা
(২)(আমি) সুখের ভরা বহিয়া এনে দুখের ঘরে রাখি।দুঃখ আছে বসিয়ে কাছে,সুখেরে তবু ডাকি।শৈলে, বনে, গগন-পটে,সাগর-তলে তটিনী-তটে,সুষমা হেরি কুসুমে যাবে ফুটিয়া হাসে শাখী,—(আমি) শ্বাসের ঝড়ে- ভগ্ন ঘরেসে শোভা নিয়ে থাকি।সুস্বনেতে সমীর ধায়,মৃদুল কলে ঝরণা গায়,সুধার করা বহিয়া যায় গাইলে বনে পাখী;(আমি) তীব্র দুখে- তপ্ত বুকেসে সুধা এনে মাখি।মধুর স্মৃতি, প্রীতির রাগেচিত্র করা মেঘেতে জাগে,—ফুটিয়া ওঠে মানস পটে মোহন ছবি জাগি;(আমি) রোদনে-ভিজে আঁখির নীচেসে ছবি ধরে রাখি।
Comments
Loading comments…