জ্ঞান পাপী
Translated from French by Satyendranath Dutta
তীর্থরেণু
হৃদয় সে হ’ল দর্পণ আপনার,অতল-গভীর, তরল-পরিষ্কার!জ্ঞান-বাপী-জলে সন্ধ্যা নামিল, হায়,একটি তারার দীপ্তি দুলিছে তায়।
অকারণে আলো করিয়া প্রেতস্থানমশাল জ্বালিয়া হাসিতেছে শয়তান।এ এক গর্ব্ব! তৃপ্তি এ অপরূপ!জেনে শুনে ঘোলা ক’রে ভোলা জ্ঞান-কূপ!
Comments
Loading comments…