পিতৃপীঠ
Translated from English by সত্যেন্দ্রনাথ দত্ত
তীর্থরেণু
ওগো কোথা সেই দেশ, কেমন সে দেশকে মোরে বলিবে তাহা?মোর পরাণের চেয়ে প্রিয় সে, তবুওচক্ষে দেখিনি, আহা!তবু সে আমার দেশ, আমারি স্বদেশ,না জানি দেখিব কবে!কবে মন্দার-হরিচন্দন-বীথিনয়নে উদয় হ'বে।হেথা যত অনশন-ক্লিষ্ট বামনমিলিয়াছে একঠাই,হায় ক্ষুদ্রতা আর ক্ষুধা তৃষ্ণারঅবসান হেথা নাই।
হেথা মৃত্যু ফিরিছে দুয়ারে দুয়ারে,—রাজা প্রজা কাঁপে ত্রাসে;ওগো নৃত্য-শালায় নূপুরের ধ্বনিবারে বারে থেমে আসে!হেথা রাণী কেবা? হায়! দাসী কে হেথায়?মরণ-অধীন সব!হায় ধূলি শয্যায় এক হ'য়ে যায়হাসি-রোদনের রব!হায় অতুলন রূপ হয় অগোচর,কুরূপের (ও) মুখ ঢাকে,ওগো জলের লেখার মতন লুকায়চিহ্ণ কিছু না থাকে!
যায় আলোক হইতে পুলক হইতেমলিন ধূলির তলে,এই উষ্ণ শোণিত হিম হ'য়ে যায়ধমনীতে নাহি চলে!হায় এমনি করিয়া লুকায় যেন সেছিল না মর্ত্য-লোকে;ওগো সবার দৃষ্টি এড়ায় মানুষ,—ভগবান ব্যতিরেকে।
সেই শ্রীপদে যে চির-জীবন-নিঝর,এতো শুধু ফুৎকার,—শুধু ক্ষণিকের মায়া,— মরণের ছায়া,—স্বপনের সঞ্চার।ওগো, নিখিল শরণ, শঙ্কা হরণ।সেই শ্রীচরণ চুমি’আছে ছায়ার মায়ার মরণের পারেআমার জন্মভূমি।
Comments
Loading comments…