পদস্খলন

Translated by সত্যেন্দ্রনাথ দত্ত

তীর্থ-সলিল

কৌতুকে পড়িতেছিনু একদা দু’জনে,সুন্দরের কথা,—তা’র প্রেমের কাহিনী,নিভৃতে দু’জনে ছিনু অসংশয় মনে,চোখাচোখি হ’তেছিল; শেণিত-বাহিনীকপোল রঞ্জিয়াছিল দ্রুত অধ্যয়নে;শেষে একঠায়ে মোরা ডুবিনু দু’জনে।

যখন পড়িনু মোরা,—চুমিল কেমনেসে প্রেমিক ঈপ্সিত সে প্রফুল্ল আননে,—যে আমারে ভুলিবে না কখনো জীবনেকম্প্রবক্ষে মুখে মোর চুমিল অমনি!পোড়া বই,—লিখেছিল কোন্ নষ্টজনে,সে দিন সে কাব্য-পাঠ থামিল তখনি।দান্তে।

Comments

Loading comments…