আদর্শ যাত্রী

তীর্থরেণু

বিশ্বাস তোমার দণ্ড হে যাত্রী নির্ভীক!নিদ্বর্ন্দ্ব সে কমণ্ডলু! চলিয়াছ ঠিকবীরের মতন! কুটির নাহি ভয়;অবজ্ঞা বিদ্রূপ কিছু গ্রাহ্য নাহি হয়!আত্মার অপূর্ব্ব জ্যোতি অমল উজ্জ্বলস্মিতহাস্যে উদ্ভাসিছে ও নেত্র যুগল!তোমার নাহিক কাজ মোহান্তের বেশে,তোমারে যে প্রেমচ্ছদ দিয়েছেন হেসেসৰ্বসাক্ষী; জগতের শ্রেষ্ঠ পরিচ্ছদ;জয়! জয়! তুমি পেলে পরম সম্পদ!যাও হে, বিলাও নাম মানুষের হাটে,নামের মশাল জ্বালি’,—অন্ধকার কাটেযাহে সব; খ্যাতি তুমি কর না তো আশ,নক্ষত্র না চাহে দীপ,—সে যে স্বপ্রকাশ।

Comments

Loading comments…