'প্রেম'
Translated from English by সত্যেন্দ্রনাথ দত্ত
তীর্থরেণু
গানটি ফুরাইলে যদি না মনে লয়এমন শুনি নাই জীবনে,সে জন গেলে চলে যদি না মনে হয়।মানুষ নাই আর ভুবনে,‘রূপসী’ বলিয়া সে সোহাগ না করিলেযদি না মানো দীন আপনায়,যদি না জানো মনে “জীবনে মরণেও”ব’ল’ না ‘প্রেম’ তবে কভু তায়।
বসিয়া জনতায় তারি সে প্রেমমুখধেয়ানে যদি দিন না কাটে,—গগন ব্যবধান,— তবুও মনো প্রাণনা সঁপি’ যদি বুক না ফাটে,
তাহার নিষ্ঠায় রাখিয়া বিশ্বাসস্বপন ভরে দিন নাহি যায়, —ভাঙিলে সে স্বপন মরিতে নার যদিব’ল’ না ‘প্রেম’ তবে কভু তায়।
Comments
Loading comments…