অদৃষ্ট ও প্রেম

Translated from Persian by সত্যেন্দ্রনাথ দত্ত (Satyendranath Dutta)

তীর্থরেণু

অদৃষ্ট শাসন করে নিখিল ভুবনে,শাসনে সে রাখে নৃপগণে;নারীর হৃদয়, প্রাণ, প্রেম চিরদিনহ’য়ে আছে তাহারি অধীন!রক্ত হ’তে পারে ক্ষয়, কি ফল তাহায়?অদৃষ্ট প্রেমের গতি, কে রুধিবে, হায়!

Comments

Loading comments…