প্রথম সম্ভাষণ
Translated from Persian by সত্যেন্দ্রনাথ দত্ত (Satyendranath Dutta)
তীর্থরেণু
কতবার ভেবেছি গো, ভগবান নিজ করুণায়,নিভৃতে সৌন্দর্য্য তব দেখাইয়া দিবেন আমায়;আজিকে আপনা হ’তে তুমি মোরে দিলে দরশন!অনেক দিনের সাধ-হৃদয়ের-করিলে পূরণ।চক্ষে দেখিতেছি তোমা, কণ্ঠস্বর শুনিতেছি কানে,হে সুন্দরী! কহ কথা, আরবার চাহ মোর পানে;মুগ্ধ এ শ্রবণে তুমি বল যাহা বলিবার আছে,অন্তরের অভিলাষ অসঙ্কোচে কহ মোর কাছে।
Comments
Loading comments…