সাকীর প্রতি
Translated from Persian by সত্যেন্দ্রনাথ দত্ত (Satyendranath Dutta)
তীর্থরেণু
বিষন্ন হ’য়োনা সাকী হ’য়োনা মলিন,এ দিন যে আনন্দের দিন;যুদ্ধদিনে প্রাণপণে করেছি লড়াই,এস, আজ জীবন জুড়াই।আনন্দের পাত্র তুলে লও হাসিমুখে,কাঁপে চুনি আঁখির সমুখে!ভাবনার বিষে মন ডুবায়োনা, হায়,ধৌত তারে কর মদিরায়।
Comments
Loading comments…