কৃপা-কার্পণ্য
Translated by সত্যেন্দ্রনাথ দত্ত
তীর্থরেণু
অবগুণ্ঠন কর গো মোচন, নিশার আঁধারগিয়েছে ক্ষ’য়ে,বাহির হও গো, তোমারে দেখিতে সূর্য্য এসেছেবাহির হ’য়ে!মোর মরমের যতেক তন্তু যত খুসী তুমি।জটিল কর,কুসুম-গন্ধি কুন্তল শুধু কুটিল কোরো না,মিনতি ধর।যেখানে সেখানে অমন করিয়া চাহনি তোমারযেয়ো না হানি’,সারা ধরণীতে হাহাকার ধ্বনি তুলো না, তুলো না,তুলো না রাণী।আকাশের তারা গণিয়া গণিয়া আমি যে যামিনীকাটাই নিতি,জাগো জাগো মোর প্রভাতের আলো! মৌন ধরারফাগুনী গীতি!ফজুলীর দিন কাতরে কাটিছে;-কারণ তাহারসুধালে কেহ,-সরমের কথা কি বলিবে? হায়, একটুও তারেদাওনি মেহ!
Comments
Loading comments…