প্রহরায়
Translated from German by Satyendranath Dutta
তীর্থরেণু
প্রহরায় দোহে জেগে বসে আছি,—আমি আর সংশয়,ঝড়ের রাত্রে হয়ে কাছাকাছি—আমি আর সংশয়।মগ্ন গিরির শঙ্কা করিয়াতাকাই অন্ধকারে,ঢেউ চলে যায় তরী লম্বিয়াভরে বুক হাহাকারে।
নৌকায় দোহে পায়চারি করিআমি আর প্রত্যয়,ঘন ঘটামাঝে মোরা দেহে হেরিঅকূলে অরুণোদয়।
পূবের ঝরোখা খুলি’ যেথা ঊষাউঁকি দ্যায় শেষ রাতে,—সংশয় আর প্রত্যয় যেথাঅভেদ আমার সাথে!
Comments
Loading comments…