দিবা স্বপ্ন

Translated from German by Satyendranath Dutta

তীর্থ-সলিল

তীর হ’তে দূরে সাগরে যে শিলা জাগে,তা’রি ‘পরে বসি’ দিবসে স্বপন দেখি;হু হু করে হাওয়া, সাগরের পাথী ডাকে,ঘুরে ফিরে ঢেউ শিলায় শিলায় ঠেকি’।ভালবেসেছিনু কত এ জীবনে, আহা,সুন্দর শিশু কত গো বন্ধু কত;কোথা তা’রা? হায়, হাওয়া শুধু করে ‘হা—হা’,ফেণমুখী ঢেউ ধায় পাগলের মত।

Comments

Loading comments…