মাতার প্রতি

Translated from German by Satyendranath Dutta

তীর্থ-সলিল

উচ্চশির উচ্চে রাখা অভ্যাস আমার,আমার প্রকৃতি, হায়, রুক্ষ ও কঠোর;রাজার (ও) অবজ্ঞা দৃষ্টি পারেনাক মোরনয়নেয়ে করিবারে নত একবার।কিন্তু অয়ি স্নেহময়ী জননী আমার,যখন নিকটে থাকে মূর্ত্তিখানি তোর,অতি তীব্র অভিমান দর্প অতি ঘোরসব যায়; বালা যেন পাই পুনর্ব্বার!সে কি দেবতাত্মা তব?—শান্ত করে মোরে?দেবতাত্মা,—বিশ্ব যার মুঠার ভিতরে,—

আমোদে মেলিয়া পাখা ফিরে যে অম্বরে!মরমে মরি, মা, আজি স্মরিয়া আপনকৃতকর্ম্ম;—যাহা ব্যথিয়াছে তব মন;—যে মনে—সবার বেশী পাই স্নেহধন।

অন্ধ খেয়ালের মোহে ছাড়িয়া তোমায়,ফিরিলাম খুঁজিয়া খুঁজিয়া বিশ্বময়,—মমতার যদি কভু দেখা মিলে, হায়;আশা ছিল, লভিলে তা’ জুড়াবে হৃদয়!দেখিলাম যতদূর দৃষ্টি মোর যায়,ফিরিলাম দ্বারে দ্বারে করাঘাত করি’কাতরে কহিনু স্নেহ-ভিখারীরে, হায়,ফিরায়োনা; ঘৃণাভরে সবে গেল সরি’।সেই আমি খুঁজিতেছি সারাটি জীবন,মমতার, হায়, তবু দেখা নাহি পাই;আজ ফিরিয়াছে মন ভবনে আপন,যেথা, মাগো, তুমি মোরে ডাকিছ সদাই।আজ দেখিলাম যাহা দৃষ্টিতে তোমার,সেই ত’ মমতা—চির-আরাধ্য আমার।

Comments

Loading comments…