হৃদয়ের নিধি
Translated from German by Satyendranath Dutta
তীর্থ-সলিল
সাগর মাঝে মুকুতা রাজে,গগনে তারা সাজে গো,প্রাণের মাঝে? হৃদয় মাঝে?আছে প্রণয় আছে গো।বিরাট নভঃ, সিন্ধু বিশাল,হৃদয় মহান্ আরো সে;কি ছার তারা মুকুতা জাল?প্রণয় উজল তার’ যে!এস কিশোরী হরষ মনে,পরাণ তোমায় চায় গো,হৃদয় সিন্ধু গগনের সনেপ্রণয়ে মিশিয়া যায় গো!
Comments
Loading comments…