যুগ্মক
Translated by সত্যেন্দ্রনাথ দত্ত
তীর্থ-সলিল
হেয় মানি পারস্যের মহা আড়ম্বর,পল্লবিত সোনার মুকুট;খুঁজিও না,―পাওয়া যায় কোথায় সুন্দরবারমাস গোলাপ অফুট।নবীন রসাল পাতে গাঁথ, সখী, মালা,আমাদের সেই সাজে বেশ,―বসি’ যবে দ্রাক্ষা জটা-ছায়ায় নিরালাদ্রব-চুনি সুরা করি শেষ!
Comments
Loading comments…