অপূর্ব্ব বিষাদ
Translated from German by সত্যেন্দ্রনাথ দত্ত
তীর্থ-সলিল
হৃদয়ে আমার বিষাদের ভার,গেছে মন-সুখ ফুরায়ে;বুঝি কভু হায় পা’ব না সে সুখএ জীবনে আর ফিরায়ে।দরশন তা’র পাই না যেথায়,—শ্মশান হেন গণি তায়;বেসুর নীরস সারা সংসারআমার চক্ষে আজি হায়।ভেঙে শত চুর হয়েছে হৃদয়,মনের কিছুই নাহি ঠিক,কোথা যেন হায় ভাসিয়া বেড়ায়ঘুরিয়া মরে সে চারিদিক।হৃদয়ে আমার বিষাদের ভারগেছে মন-সুখ ফুরায়ে;বুঝি কভু হায় পা’ব না সে সুখএ জীবনে আর ফিরায়ে।আমি চেয়ে থাকি তারি তরে শুধুবাতায়ন পথে বিমনা;তারি তরে যাই ঘরের বাহিরেআর কাজে মন লাগে না।
মরি কি মূরতি মনোবিমোহন,কি মধুর তার প্রকৃতি;সে অধরে সেই সুধামাখা হাসি,সে চোখে প্রেমের কি জ্যোতি!সে মধুর বাণী বহি’ শত ধারেহরণ করে গো প্রাণ মন;মরি কিবা সুখ পরশে তাহার;ওহো, আর সেই চুম্বন!হৃদয়ে আমার বিষাদের ভারগেছে মন-সুখ ফুরায়ে;বুঝি কভু হায় পা’ব না সে বুখএ জীবনে আর ফিরায়ে।নিয়ত হৃদয় জ্বলিছে আমারতারি তরে, হায়, কোথা সে?বারেকের তরে পাই যদি তারেরাখি ধরি’ হৃদি-নিবাসে।বারেক তাহারে পাইলে চুমিতে—সতত যেমন মানসে,—বুঝি, এ হৃদয় গলিয়া তখনিচুম্বনে তা’র যা’বে মিশে!
Comments
Loading comments…