আহ্বান
গুচ্ছ
“আমার চিরসঞ্চিত এস হে, আমার চিতবাঞ্ছিত এস!ওহে চঞ্চল, হে চিরন্তন, ভুজবন্ধনে ফিরে এস।”—
“আমার বক্ষে ফিরিয়া এস হে, আমার চক্ষে ফিরিয়া এস!আমার শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভূবনে এস।”
“আমার মুখের হাসিতে এস হে, আমার চোখের সলিলে এস!আমার আদরে, আমার ছলনে, আমার অভিমানে ফিরে এস।”
“নিকুঞ্জে দখিণা বায়, করিছে হায় হায়,লতা পাতা হেলে দুলে, ডাকিছে ফিরে ফিরে,দুজনে দেখা হল মধু যামিনীরে।”
“দুজনে দেখা হ'ল মধু যামিনীরে,কোন কথা কহিল না চলিয়া গেল ধীরে—”
“দুজনের আঁখি-বারি গোপনে গেল ঝরে,দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল মরে;
আর ত হল না দেখা, জগতে দোঁহে একা,চিরদিন ছাড়াছাড়ি যমুনা তীরে;—।”
“আরত হলনা দেখা জগতে দোঁহে একা,চিরদিন ছাড়াছাড়ি যমুনা-তীরে।”
“আজ কোকিলে গেয়েছে কুহু মুহুর্মুহুআজ কাননে ঐ বাঁশী বাজে;মান করে থাকা আজ কি সাজে।”—
“আজ মধুরে মিশাবি মধুপরাণ বঁধু!চাঁদের আলোয় ঐ বিরাজেমান করে থাকা আজ কি সাজে”—
“বনে এমন ফুল ফুটেছে,মান করে থাকা আজ কি সাজে?মান অভিমান ভাসিয়ে দিয়ে,চল কুঞ্জ-মাঝে।”—
“ওহে জীবনবল্লভ।আমি অপরাধ যদি করে থাকি পদে,না কর যদি ক্ষমা,তবে পরাণপ্রিয়, দিওহে দিওবেদনা নব নব।”
“তবু ফেলোনা দূরে, দিবস শেষে,ডেকে নিও চরণে;তুমি ছাড়া আর কে আছে আমারমৃত্যু-আঁধার ভব।”
“আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত নাথ হে ফিরে এস!এস এস ফিরে এস, বঁধু হে ফিরে এস।”——
Comments
Loading comments…