প্রেম ও গৌরব
Translated from English by সত্যেন্দ্রনাথ দত্ত
তীর্থ-সলিল
মোরে শুনায়ো না খ্যাতির কাহিনী, —ইতিহাসে খ্যাত নাম,যৌবন-দিন শুধু মানবের সব গৌরব-ধাম!বাইশ বছর বয়সের সেই প্রেম-কুসুমের হার,জয়-মাল্যের চাইতে মূল্য শতগুণে বেশী তা’র।বলি-লাঞ্ছিত ললাটের ‘পরে পুষ্প-মুকুট কেন?মরণ-পাংশু কুসুমের দলে স্নিগ্ধ শিশির হেন!পাকা চুলে আর সাজায়ো না ফুলে, যাও, নিয়ে যাও মালা;কে চাহে বিজয়-মাল্য?—যদি সে শুধুই নামের জ্বালা।কীর্ত্তি! তোমার কৃপায় কখনো হর্ষ যদি বা আসে,সে নহে তোমার শুনিতে-মস্ত কেতা-দুরস্ত ভাষে;সে পুলক শুধু তখনি জাগে গো যবে গৌরব গানে,ভাল বাসিবার অযোগ্য নহি, প্রিয়া মোর বুঝে প্রাণে।
গৌরব আমি খুঁজেছি, পেয়েছি প্রিয়ার নয়ন মাঝে,কীর্ত্তি-ছটার প্রধান রশ্মি তারি চাহনিতে আছে;যখনি সে আঁখি উজ্জ্বল হয় চাহিয়া আমার পানে,আমি মনে জানি সেই ভালবাসা, কীর্ত্তি সে—জানি প্রাণে।
Comments
Loading comments…