স্বপ্ন

Translated by সত্যেন্দ্রনাথ দত্ত

তীর্থ-সলিল

স্বপ্ন শেষে গেল ল’য়ে মোরে তা’র পাশে;বিশ্বময় অন্বেষি’ পাই নি যার দেখা!—দেখিলাম চন্দ্রলোকে সে আজি নিবসে,হ’য়েছে সুন্দরী আরো; কোমলতা মাথাহাতখানি হাতে রেখে, কহিল “যদ্যপিমিথ্যা নাহি কহে আশা, তবে তুমি হেথারবে এসে চিরকাল মোর কাছে; কবি!কত না যাতনা দি’ছি,—দি’ছি কত ব্যথা;কিন্তু দিবা মোর ফুরা’ল সন্ধ্যার আগে।

সে আনন্দ কে বুঝিবে? ভুঞ্জি যাহা এবে;তোমার অপেক্ষা শুধু, আছি শুধু জেগেনিরখি’ তোমার পথ; কবি, এস তবে।”হায় রে ফুরা’ল কেন স্পর্শখানি তা’র,কেন বা থামিল বাণী স্বর্গ সুষমার!পেত্রার্ক।

Comments

Loading comments…