ত্রয়োদশ পরিচ্ছেদ
“ওরে, যেতে হবে, আর দেরী নাই,পিছিয়ে প’ড়ে র’বি কত, সঙ্গীরা তাের গেল, সবাই।আয়রে ভবের খেলা সেরে, আঁধার করে এসেছেরে,(ওরে) পিছন ফিরে বারে বারে কাহার পানে চাহিস্রে ভাই।খেল্তে এল ভবের নাটে, নতুন লোকে নতুন খেলা,হেথা হতে আয়রে সরে, নইলে তােরে মার্বে ঢেলা,নামিয়ে দেরে প্রাণের বােঝা, আরেক দেশে চল্রে সোজা,(সেথা) নতুন করে বাঁধবি বাসা, নতুন খেলা খেল্বি সে ঠাঁই।
“আমার যাবার সময় হল,আমায় কেন রাখিস্ ধরে,চোখের জলের বাঁধন দিয়েবাঁধিস্নে আর মায়া-ডােরে।
ফুরিয়েছে জীবনের ছুটি;ফিরিয়ে নে তাের নয়ন দুটি,নাম ধরে আর ডাকিস্নে ভাই,যেতে হবে ত্বরা করে!”
Comments
Loading comments…