সপ্তবিংশ পরিচ্ছেদ

আমিই শুধু রৈনু বাকি।যা ছিল তা গেল চলে, রইল যা’ তা, কেবল ফাঁকি।আমার ব’লে ছিল যারা,আর ত তারা দেয় না সাড়া,কোথায় তারা, কোথায় তারা? কেঁদে কেঁদে কারে ডাকি’।বল্ দেখি মা, শুধাই তােরে,“আমার” কিছু রাখলি নেরে?আমি কেবল আমায় নিয়ে কোন্ প্রাণেতে বেঁচে থাকি।

“আমিই শুধু রইনু বাকি।যা ছিল তা গেল চলে,রইল যা’ তা কেবল ফাঁকি।”

Comments

Loading comments…